1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

জাহাজে ডাকাতের হামলার ঘটনায় সর্বশেষ যা জানা গেল

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনায় ৫ জনের মরদেহ ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। মুমূর্ষু ৩ জনকে হাসপাতালে আনা হলে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। অপর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।কোস্টগার্ড সূত্রমতে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনায় মাঝির বাজার এলাকায় এমভি আল-বাখেরা জাহাজটি নোঙর করা অবস্থায় ডাকাতের হামলা ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ৮ টায় চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে। আহত তিনজনকে কোষ্টগার্ডের একটি দল জাহাজ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।১৫-পুলিশের ধারণা, গত রাত দুইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কি কারণে এ হত্যা কাণ্ডে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। জাহাজটি ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দর যাচ্ছিলো বলে জানা গেছে।জানা গেছে, সন্ধ্যায় একই কোম্পানির অপর জাহাজের (মুগনি-৩) নাবিকরা এই ছয় জনের পরিচয় জানিয়েছেন। তবে নিহতদের পরিচয়ের বিষয়ে এখনও জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। নিহতরা হলেন- জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি নড়াইল জেলায়।

এদিকে এই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।এই কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com