1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ২৩ ডিসেম্বর ২০২৪ ইংরেজী সোমবার, দৈনিক গণসংযোগ এর প্রথম পাতায়,ও বিভিন্ন অনলাইনে “রামুতে এখনো থামেনি ইয়াবা মাফিয়া জয়নালের সন্ত্রাসী কর্মকান্ড,আতঙ্কে স্থানীয়রা” এই শিরোনামে র সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।প্রকৃত ঘটনা হচ্ছে,গত ২০শে ডিসেম্বর, রাত ২ টার সময় রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর মিঠাছড়ি পাহাড়িয়া পাড়া সিকান্দর সাওদগরের দোকানের সামনে, পূর্ব শত্রুতার জের ধরে, কক্সবাজারের ঝিলংজার পশ্চিম লার পাড়া এলাকার জহির আহাম্মদের ছেলে কবির হোসেন প্রকাশ ইয়াবা কবিরের নেতৃত্বে আরও ৭/৮ জন সন্ত্রাসী মিলে আমার মালিকানাধীন বাজাজ কোম্পানির পালসার লাল ও কালো রংয়ের মোটরসাইকেল টি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় এক জন’কে প্রধান আসামী ও ৭/৮ জন’কে অজ্ঞাতনামা আসামী করে রামু থানায় এজাহার দিয়েছি।
আমি ইয়াবা অথবা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রমাণ দিতে পারলে যে কোন ধরনের শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।মূলতঃ চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার আসামি কবির হোসেনের নেতৃত্বে একটি চক্র আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপরাগতা জানালে তারা রাতের অন্ধকারে আমার মোটরসাইকেলখানা পুড়িয়ে দেয় এবং আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানাধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে চক্রটি সাংবাদিকবৃন্দকে মিথ্যা তথ্য দিয়ে এরকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের অপপ্রয়াস চালাচ্ছে।আমি উল্লেখিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাউকে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রদিবাদকারী :
মোঃ জয়নাল আবেদীন,
পিতাঃ আবদুল কাদের
জোয়ারিয়ানালা রামু,কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com