1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে: দুদু

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ও জনগণ নবগঠিত বাংলাদেশে লুটপাট চালিয়েছিল। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ লুট হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের আগ্রাসন ও দেশের অরাজকতার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার পরপরই বন্ধুরূপী পার্শ্ববর্তী দেশটি সদ্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে শোষণমূলক আচরণ করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনই সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। এমনকি ডিসেম্বর মাসেও আমরা তাদের একই মানসিকতা প্রত্যক্ষ করেছি। তিনি বলেন, পৈশাচিক শাসক ও তাদের দল ছাত্র-জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলেও ভারত সেই পরিস্থিতি মেনে নিতে পারেনি।  তিনি আরও দাবি করেন, ভারত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার দলকে আশ্রয় দিয়েছে। এ ঘটনায় প্রমাণ হয় যে, ভারত গণহত্যা ও লুটপাটকারী শক্তির পক্ষেই অবস্থান নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com