1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কুড়িগ্রাম উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান লালন(৩০) কে গত ২৫/১২/২৪ বুধবার রাতে  ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ প্রশাসন। তিনি ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আওয়ামী আমলে এলাকায় মাদক, চাঁদাবাজি, দাঙ্গা সহ সবধরনের অপরাধ সংগঠিত হতো লালন ও তার গ্যাং এর মাধ্যমে এলাকার স্থানীয় সূত্র এটি নিশ্চিত করেছে।

এলাকার স্থানীয় সূত্র আরো জানায় তার বাবা নুরুল হক ধামশ্রেনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্য।

ঐ ইউপি সদস্য  তার প্রতিপক্ষের উপর ছেলে লালন ও তার গ্যাং এর মাধ্যমে দমন-পীড়ন চালাতেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়।

এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com