1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বান্দরবানে সেনাবাহিনীর বিভিন্ন মানবিক সহায়তা প্রদান অব্যাহত 

মোঃ শহিদুল ইসলাম শহীদ
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ

বিজয়ের মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র এবং মানবিক সহায়তা অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।

তার অংশ হিসেবে রবিবার ২৯ ডিসেম্বর(২০২৪) ইংরেজি,১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের দোলাচরন মুরং পাড়ায় ক্রামা সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য অনুদান, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। আর

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার,আমরা মুরং সম্প্রদায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com