1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্টিত

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন, এসময় তিনি বলেছেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিল, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিল না।রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম।

রোববার (২৯ ডিসেম্বর) সকালের দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতাম না। সেজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। এ বিশ্ববিদ্যালয় গবেষণার একটি অন্যতম প্লাটফর্ম। এখানে গবেষণার অনেক সুযোগ রয়েছে। আমি আশা করবো, আমাদের শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাবে। জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরাই পেরেছো নিজেদের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ, স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com