1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ঈদগাঁ শ্বশুরবাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ 
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ

কক্সবাজারের ঈদগাঁওতে শ্বশুরবাড়িতে লুকিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ঘেরাও করে রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্র জনতা। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক মোহাম্মদ আলী মুন্না কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একাধিক মামলার পলাতক আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার ওপর হামলায় অভিযুক্ত মুন্না গ্রেফতার এড়াতে বিগত কয়েক মাস ধরে তার শ্বশুরবাড়িতে আত্নগোপনে ছিলেন।

স্থানীয় সংবাদকর্মী আলা উদ্দীন বলেন, শ্বশুরবাড়িতে মোহাম্মদ আলী মুন্নার আত্নগোপনে থাকার বিষয়টি গোপন সূত্রে অবহিত হয়ে রাত সাড়ে ৯টার দিকে শতাধিক ছাত্র জনতা বাড়ি ঘেরাও করেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজন মুন্না বাড়িতে নেই বলে দাবি করেন। পরে ঈদগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির ভেতরে তল্লাশি শুরু করে ও রান্না ঘরের মাচার উপরে লুকিয়ে থাকা অবস্থায় মুন্নাকে আটক করে।

তার শ্বশুর বাড়ি ঘেরাও, গ্রেফতার ও পুলিশভ্যানে তেলার দৃশ্য বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করলে তা মূহূর্তেই ভাইরাল হয়ে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদ আলী মুন্নাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পিছন পিছন ধাওয়া করে ও শ্লোগান দেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামস্থ শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ আলী মুন্নাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com