1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চার দফা দাবিতে এসপিজিআরসি রংপুর শাখার প্রতিকী অনশন কর্মসূচি পালন

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

বাংলাদেশের উর্দুভাষী সংগঠন ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির (এসপিজিআরসি) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে রংপুর শাখা এসপিজিআরসির প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে।

এসপিজিআরসি রংপুর শাখার আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতিকী অনশন কর্মসূচি সকাল সাড়ে ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে। পরে দুপুর ১টায় রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু উপস্থিত হয়ে সকলকে জুস পান করিয়ে অনশন কর্মসূচীর সমাপ্তি ঘটে।

অনশন কর্মসূচী হতে চার দফা দাবির কথা উত্থাপন করা হয় দাবিগুলোন হলো- *মর্যাদার সহিত উর্দুভাষীদের সরকারিভাবে পূর্ণঃবাসন।

সকাল উর্দুভাষীদের ক্যাম্পে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ না করা।

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রেলের জায়গা ও অন্যান্য জায়গা থেকে ক্যাম্প উচ্ছেদ বন্ধ করা।  বৈষম্যহীন সকল মৌলিক অধিকার সমান ভাবে পাওয়ার অধিকার প্রতিষ্ঠা।

এ সময় অনশন কারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হবে এতেও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

অনশন কর্মসূচীতে এসপিজিআরসি রংপুর শাখার সভাপতি শরফুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্যাশিয়ার নাসিম, দপ্তর সম্পাদক তৈয়ব হোসেন, প্রচার সম্পাদক খুরশীদ আলম, সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইটি সম্পাদক সুজন, সদস্য জসিম, আউয়াল, এমএ বারী প্রমূখ।এ সময় রংপুর মহানগরীর শতাধীক উর্দুভাষীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com