1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে চুলাই মদসহ একজন আটক

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে এক মদ ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস (৪৫) বিরুয়া নলছাটা এলাকার সুবোধ চন্দ্র দাসের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীতে চোলায় মদ তৈরি ও বিক্রি করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে বিকাশ চন্দ্র দাস গোপনে দেশীয় মদ তৈরির কারখানা গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ নির্বিঙ্গে বিক্রি করে আসছেন। কালীগঞ্জ থানার এস আই মাসুদ রানা শামিম এর নেতৃত্বে এস আই মো. কামরুল ইসলাম, শ্রী শান্তি দাস ও এএসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ বিকাশ চন্দ্র দাসের ঘর তল্লাশি করে ২ লিটার ৩টি প্লাষ্টিক বোতলে ৫ লিটার মদ উদ্ধার করেন। পরে গোসল খানায় ও টয়লেটের ভেতর থেকে ৩ ড্রাম মদ তৈরীর উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে বিকাশ চন্দ্র দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com