1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ উৎসব- ২০২৫”

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধ

নতুন বছর ২০২৫ খ্রিষ্টাব্দ পহেলা জানুয়ারিতে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ উৎসব পালন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।

নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন- তোমরা আগামী দীনের কর্ণদ্বার। নতুন বইয়ের ঘ্রাণ তোমাদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে। আর বইয়ের পৃষ্ঠা তোমাদের মনোজগতে বিস্ময় তৈরি করবে। তোমরা হবে আগামী প্রজন্মের আইডল।

এই সময় পুলিশ সুপার মহোদয় আরো বলেন বই হলো জ্ঞানের আধার, যা সকলের মাঝে জ্ঞানের আলো ছড়ায় এবং সকলকে আলোকিত করে।

উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীসহ প্রাথ‌মিক ও মাধ্যমিকের কোমলমতি শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই পেয়ে উল্লাসে মেতে উঠে।

এসময় উপস্থিত ছিলেন জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্‌স) সহ অফিসারবৃন্ধ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com