1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বীর মহিউদ্দিন নয়, শহীদ ওয়াসিমের নামেই নামকরণ হচ্ছে চট্রগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সাবেক সিটি মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে এই এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের নামে।

শুক্রবার (৩ ডিসেম্বর) এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এক্সপ্রেসওয়েটির পুনরায় নামকরণ করা হয়েছে। এখন থেকে এই এক্সপ্রেসওয়ের নাম হলো ‘শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক’। শুক্রবার সকাল ১০টার পর থেকে এই এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। ২০১৭ সালের ১১ জুলাই একনেক সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকার সাড়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

২০১৮ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। ২০২৩ সালের ২৪ আগস্ট সংস্থাটির ৪৫৮তম বোর্ড সভায় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২৩ সালের ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেন। তবে এক্সপ্রেসওয়ে দিয়ে পুরোপুরি যানচলাচল শুরু না হওয়ায় এত দিন টোল আদায় করা হয়নি। এখন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু হবে।

এই উড়ালসড়ক দিয়ে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এই সড়ক ব্যবহারে সিএনজিচালিত অটোরিকশাকে ৩০ টাকা, কার জাতীয় গাড়ি ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাস ১০০ টাকা, পিকআপ ভ্যান ১৫০ টাকা, মিনিবাস ও ট্রাক (চার চাকা) ২০০ টাকা এবং বাসকে ২৮০ টাকা দিতে হবে।

এ ছাড়া ট্রাক (৬ চাকা) ৩০০ টাকা ও কাভার্ড ভ্যানকে ৪৫০ টাকা টোল দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com