1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মিঠাপুকুরে জুয়াখেলারত অবস্থায় ৪ জুয়াড়ী আটক 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর এলাকায় পানির সেচ পাম্পের মেশিন ঘড় থেকে জুয়াখেলারত অবস্থায় নগদ টাকা ও জুয়ার সারঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টায়  বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এখতিয়ারাধীন রহমতপুরে বিশেষ অভিযান ও টহল ডিউটিরত টিম গোপন সংবাদ পায়। তারা জানতে পারে উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর এলাকার খাজা মিয়ার মেশিন ঘরে কতিপয় ব্যক্তি জুয়া খেলছে।

তদন্ত কেন্দ্রের  ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুজ্জামানের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জুয়া খেলার স্থানে বিভিন্ন রকমের ১ বান্ডিল তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ  টাকাসহ ৪ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার রহমতপুর এলাকার বদিয়ার (৫১), জামাল মিয়া (২৭), জাহাঙ্গীর আলী ও রিপন মিয়া (২৭)।

অভিযান প্রসঙ্গে তদন্ত কেন্দ্রের  ইনচার্জ পুলিশ রফিকুজ্জামান  বলেন, আটকরা  পানির সেচ পাম্পে জুয়া  খেলছিল

তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com