1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

তৃতীয়বারের মতো ফুল উৎসব চট্টগ্রাম 

চট্টগ্রাম অফিসঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম অফিসঃ

তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে। পার্কটিতে এখন সৌরভ ছড়াচ্ছে ১৩৬ প্রজাতির দুই লাখের অধিক বাহারি ফুল। শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ফুল উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা।এদিকে, এবারের উৎসবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ নানা আয়োজন। অন্যদিকে, ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।উল্লেখ্য, ১৯৪ একর এলাকাজুড়ে গড়ে উঠা ডিসি পার্কে তিনটি বিশাল আয়তনের পুকুর রয়েছে। আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাটা চলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট।

চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন আজ ৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম ডিসি পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ নজরুল ইসলাম। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) জনাব মোঃ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।

১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫”। “ফুলের মতন আপনি ফোটাও গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজিত হচ্ছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডার, অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।

জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের “চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এ থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উতসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্ণার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com