1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বান্দরবানে অপহৃত বাগান ম্যানেজার রফিককে উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার হিলটপ এগ্রো লিমিটেডের বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়ন সদর থেকে ২৩ কিলোমিটার দূর পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মো.রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আশিয়া মল্ল পাড়ার বাসিন্দা আব্দুর সবুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের দুর্গম পহাাড়ি মেরাইত্তা এলাকায় হিলটপ এগ্রো লিমিটেড’র বাগান ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী ৪ জানুয়ারী ভোর ৪টার দিকে রফিকুল ইসলামকে বাগানের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায়। পরে বাগান মালিক নুরুল আকতারের মোবাইলের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন।

সূত্র জানায়, অপহরণের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর আলীকদম জোনের মেজর আজিজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টিমের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নামেন। অভিযানের এক পর্যায়ে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলামকে বাগান থেকে এক কিলোমিটার দূর পাহাড়ের ঢালুতে ছেড়ে দেয়। এর আগেও একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহৃত বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, উদ্ধারের পর রফিকুল ইসলামকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com