1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

র‌্যাব-১৩’র দুটি পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালানসহ ০২ জন ও রংপুরের গঙ্গাচড়া থানায় ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীসহ মোট-৩জনকে আটক করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জানুয়ারী (রবিবার) রাত ১১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড়ের উত্তর পার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আটককৃতদের হেফাজতে থাকা টিনের তৈরি ট্রাংকের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৮৬ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।

ঘটনার সহিত জড়িত নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাজী ওমর রোড, কাজীপাড়া গ্রামের মৃত নওশাদ আলমের ছেলে দিলশাদ আলম (৩৬) ও বাঁশবাড়ী সাহেবপাড়া গ্রামের শ্রী যমুনা রবি দাশের ছেলে শান্ত রবি দাশ (৩২) এদের দুজনকে ঘটনাস্থল হতে আটক করে।

অপরদিকে একই সময় রাত সোয়া ১১ টার দিকে র‌্যাব-১৩, রংপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন রনি ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৬৭ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রুবেল মিয়াকে (৩৮) আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com