1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি নিহত হয়েছে।

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি নিহত হয়েছে। গতকাল সোমবার (০৭ জানুয়ারী) রাতে কুমারীতে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গতরাতে বন্যহাতির হামলায় পাশ্ববর্তী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে বলে জানাগেছে

স্থানীয় লোকজন জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। খেতখামার নষ্ট করছে। লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

 

উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা

বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে খেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতির সামনে পড়েন ফরিদুল। সেখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাঁকে পায়ে পিষে হত্যা করে। বন বিভাগের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

লামা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আতা ইলাইহি বলে আমরা সকালে শুনতে পেয়েছি এখন ঘটান হেস্হতলে উপস্থিত আছে তদন্ত করা হচ্ছে পোস্ট মেডলের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com