1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজন আটক

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলাম ও হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিন। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইয়াবা বিক্রি চলছে। পরে কালীগঞ্জ থানার থানার এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. আরিফুল ইসলামের নিকট হতে ৩০ পিস ইয়াবা টেবলেট ও একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে আল-আমিনের হতে ৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে ইয়াবা বিক্রির অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় ১৪ (১) ২৫ নং মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com