1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

জেলা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

রংপুর জেলা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৭জানুয়ারী রাত সাড়ে ১১ টায় রংপুর জেলা ডিবি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালি সদর থানাধীন ১নং মমিনপুর ইউপি’র অন্তর্গত ০১নং ওয়ার্ড মহেশপুর বালাপাড়া গ্রামের জনৈক মোঃ হাসেন আলী’র বাড়ির সামনে রাস্তার ধারে পানির পাম্প ঘরের ভিতর মহেশপুর বালাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৩) এর পরিহিত ঘিয়া রংয়ের জ্যাকেটের বাম পকেটের ভিতর সাদা রংয়ের কৌটায় রক্ষিত অবস্থায় সাদা রংয়ের বায়ুরোধক জিপার পলিপ্যাকে কমলা রংয়ের ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং গঙ্গাচড়া থানার খলেয়া এলাকার বাবুলের ছেলে মোঃ নুর আমিন (৩০) এর পরিহিত কালো ফুল প্যান্টের ডান পাশের মোবাইল পকেটে সাদা রংয়ের জিপার পলিপ্যাকে রক্ষিত কমলা রংয়ের ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৯১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলা দায়ের করেন।

 

এ সংক্রান্তে কোতোয়ালি রংপুর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

একইদিন বিকাল ৪টায় রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গঙ্গাচড়া থানাধীন ৮নং মর্নেয়া ইউপির নরসিংহ মধ্যপাড়া গ্রামের হরিণচড়া হতে মোতলেবের মোড়গামী রাস্তায় জনৈক মোঃ ফেরদৌসের মুদি দোকানের উত্তর পাশে রাস্তার উপর পায়ে হেঁটে আসা নরসিং হাজীপাড়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (৪০) এর হেফাজত হতে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন।

অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com