1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ভাইয়ের হাতে ভাই হত্যার ঘটনায় পুলিশের অভিযানে আসামি গ্রেফতার

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে ৩নং নয়াপাড়া এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে আসামি আবু মুছাকে (৩২)। জমি নিয়ে বিরোধ এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গত ৪ জানুয়ারি ২০২৫ সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার মামুন (১৯) ও তার বড় ভাই আবু মুছার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এবং তাদের মায়ের পালিত একটি গরু-বাছুর দেওয়া নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয়। এ সময় আবু মুছা তার ছোট ভাই মামুনকে কিল,ঘুষি মারতে থাকেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মামুন মারা যায়।

নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা(নং-১,তারিখ-৪ জানুয়ারি ২০২৫) দায়ের করেন। বিষয়টি বান্দরবান জেলার পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত আসামি গ্রেফতার ও মামলার তদন্তের নির্দেশনা দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এবং লামা থানার সহযোগিতায় ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের দ্রুত অভিযানের ফলে ৭২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com