1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

গঙ্গাচড়ায় স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

‘স্কাউটিং করি আদর্শ জীবন গড়ি’ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল সভা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা আহবায়ক মাহমুদ হাসান মৃধা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস গঙ্গাচড়া উপজেলা সদস্য সচিব এসআর ফারুক। স্কাউটস গঙ্গাচড়া উপজেলা সদস্য সহকারী শিক্ষক মোশাররফ হোসেন মিথুন ও সদস্য সহকারী শিক্ষক শারমিন সুলতানা বৃষ্টি উপস্থাপনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, স্কাউটস রংপুর জেলার এলটি আলেয়া খাতুন, ইয়ং এডাল্ট আল আমিন রাজা, প্রধান শিক্ষক কমল কান্ত রায়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পদাধিকার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা সভাপতি, এছাড়া সহসভাপতি হিসেবে শিক্ষক আব্দুল আখের মিঞা, মতিয়ার রহমান, কামরুজ্জামান, ফুল কুমার রায়, রকিব মিয়া ও কমিশনার হিসেবে শফিকুল ইসলাম চাঁদ, সম্পাদক (স্কাউট শাখা) আব্দুস ছালাম, যুগ্ন সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন, কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি (প্রাথমিক) রবিউল সাইদ, শামীমা সুলতানা, গ্রুপ কমিটির সভাপতি (মাধ্যমিক) আনিচুর রহমান ও ফকরুল বারী নির্বাচিত হন।

নির্বাচিতগণ অন্যান্য পদে মনোনিত করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় কাব ও স্কাউট শাখার প্রধান শিক্ষক/গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com