1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

 দুই বছরে ট্রেনে কাটা পড়ে ১৬৭ জনের মৃ’ত্যু,,, আ’হ’ত ও পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো মানুষ

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

চট্টগ্রামে গত দুই বছরে ট্রেনে কাটা পড়ে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ট্রেনে কাটা পড়ে অসংখ্য লোক আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। এর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চালুর গত এক বছরে ট্রেনে কাটা পড়ে ১২ জন নারী-পুরুষ এবং একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে গেলো ২০২৪ সালে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৮২ জন।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, ১৮৬১ সালের ৫ নম্বর আইনের ১২ নম্বর ধারা মোতাবেক রেললাইনের দুপাশে ১০ ফুট করে এলাকার মধ্যে রেলের কর্মী ছাড়া সাধারণ মানুষ কিংবা গবাদিপশুর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই এলাকায় সব সময়ই ১৪৪ ধারা জারি থাকে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম স্টেশনের ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, ‘রেললাইন ধরে চলাচল বা বসে থাকা যে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ এমন আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই অনেক লোকজনের। বিশেষ করে অসাবধানতাবশত চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে বেশি।’

ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘অসাবধানতার কারণে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী ট্রেনের বিরুদ্ধে কেউ মামলা করতে পারে না। বরং ট্রেন চাইলে মামলা করতে পারে। এ কারণে যারা ট্রেনে কাটা পড়ে আহত হন তারা আমাদের অবহিত না করেই চুপিসারে চিকিৎসা করান।’

তিনি আরও বলেন, ‘ট্রেনে কাটা পড়ে মৃত্যুর উল্লেখযোগ্য কয়েকটি কারণের মধ্যে রয়েছে চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ, দুই বগির সংযোগস্থলে বসা, ট্রেনের দরজায় হাতলে ঝুলে যাতায়াত, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটা, রেললাইনে সেলফি তোলা, অবৈধ রেলক্রসিং ও অসতর্কভাবে রেললাইন পার হওয়া।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com