1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ে ইউসামের উদ্যোগে “চলো নবীন স্বপ্ন ছুঁই” সেমিনার

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

তাহমিদ খান

তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখানো এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইউসামের ধারাবাহিক আয়োজন “চলো নবীন স্বপ্ন ছুঁই” এর ৪৭তম পর্ব বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্কুলের বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এক প্রাণবন্ত ও শিক্ষামূলক আয়োজন হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সেমিনারে ইউসামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সদস্যরা শিক্ষার্থীদের স্কুল ও কলেজ পর্যায়ে ভাল রেজাল্ট করার টিপস দেয়া, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে তাদের সহায়তা করা, সময়ের সঠিক ব্যবহার করা, ভর্তি পরিক্ষার প্রতিযোগিতা সম্পর্কে তাদেকে ধারণা দেয়া, সচেতনতাবোধ সৃষ্টি করা, উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া, সমাজিক দায়বদ্ধতা, পিতা-মাতার প্রতি, সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য এবং নৈতিকতা সম্পর্কে অবহিত করেন। এছাড়া যে কাজগুলো আমাদের পরিহার করা উচিত যেমন মাদক, অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, মুভি/গেমসে আসক্ত হওয়া, অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্ষুদিরাম দাস ও শিক্ষক শ্রীরাম। তাদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি সেমিনারটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য শুধু একটি জ্ঞানভিত্তিক অনুষ্ঠান নয় বরং এটি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। ইউসামের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং অতিথিদের মূল্যবান পরামর্শ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইউসামের এই উদ্যোগ তরুণদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। “চলো নবীন স্বপ্ন ছুঁই” শুধু একটি সেমিনার নয়, এটি তরুণ প্রজন্মের জন্য একটি নতুন স্বপ্ন দেখার সুযোগ। ইউসাম ভবিষ্যতেও এ ধরনের আরো অনেক উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com