1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

সিনিয়র স্টাফ রিপোর্টার সালে আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার সালে আহমেদ

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ‘ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বুধবার রাতে ভোলা প্রেসক্লাব ভবনের নিচতলায় কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সমাজসেবা ও কমিউনিটি বিল্ডিংয়ের উদ্দেশ্যে গঠিত এই অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য স্থানীয়দের জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিন, প্রভাষক কামরুল হাসান, ভোলা নাজিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডক্টর নুরুল হক, সাংবাদিক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের প্রভাষক মোঃ আনোয়ার উদ্দিন, এ রব স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভোলা আদর্শ একাডেমি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফিরোজ মাহমুদ, সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশ, রিয়াজ হোসেন শান্তসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সংগঠনের আহ্বায়ক দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিন নতুন এই অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা, বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিনকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরি কমিটি গঠন করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com