1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

রেস্টুরেন্টের ফ্রিজে ফাঙ্গাস ধরা মাং’স, রং ও কেমিক্যাল মিশিয়ে ভাজা হচ্ছিল চিকেন!

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

এ জেনো কোন রেস্টুরেন্টের নয় প্রত্নতাত্ত্বিক কোন রান্না ঘর। চট্টগ্রামের কাজীর দেউড়ী ‘হোটেল জামান রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে’ ফ্রিজের ভেতর স্তরে স্তরে সাজানো কয়েক মাস আগের মাংসের স্তুপ। আর এইসব পঁচা মাংসকে পেচিয়ে রেখেছে ফাঙ্গাস। এমন নোংরা ও অপরিষ্কার পরিবেশ দেখে চক্ষু চড়কগাছ ভোক্তা অধিকারে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

এ সময় হোটেল জামান রেষ্টুরেন্টেকে সতর্কতামূলক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বাসি খাবার বিক্রি এবং অননুমোদিত রঙ এবং কেমিক্যাল ব্যবহার করায় মুরগি ভাজায় কিচেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও হোটেল লায়লাতে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করা ইকরা মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, খাবার স্বাদ বাড়তে ক্যামিকেল যুক্ত করে খাবার তৈরি, মাংসে ফাঙ্গাস,খাবারে রঙের ব্যবহার ও একটি ফার্মেসিসহ কাজীর দেউড়ীতে ৪ প্রতিষ্ঠানে অভিযানে চালিয়ে মোট ১ লক্ষ ৩৬ হাজার টাকা সতর্ক মূলক অর্থদণ্ড করা হয়।এবং সর্তকা মূলক মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com