1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মিয়ানমারের নারী শিশুসহ আটক ৫৮

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবা‌নের আলীকদ‌মের দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চা‌লি‌য়ে ৫জন দালাল ও নারী শিশুসহ ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

শ‌নিবার (১১জানুয়ারী) ভোর সা‌ড়ে ৫টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে। মানব পাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করা হয়।

এসময় মানব পাচার কাজে ব‌্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ১ টি প্রাইভেট কারও ও ১টি মোটরসাইকল জব্দ করা হয়।

মানব পাচারের সাথে জড়িত আটক পাঁচ দালালরা হ‌চ্ছে আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত. আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত. আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে স্থানান্তর করা হয়‌নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com