1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানে মানবপাচার চক্রের ৫ সদস্য কারাগারে

বান্দরবানের রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তৌফিকুল ইসলামের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে প্রেরিতরা হলেন, বান্দরবান আলীকদম উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) এবং মো. মোরশেদ আলম (৫৭)।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি শনিবার ভোরে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় মোটা অংকের টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তা করা ৫ বাংলাদেশি মানবপাচারকারী দালালকেও আটক করা হয়। পরে, অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক এবং মানবপাচারের অভিযোগে আটক ৫ বাংলাদেশি দালালের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়। এর পর, আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে , আদালতের নির্দেশে মানবপাচারে অভিযুক্ত ৫ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। একইসাথে, আরও ৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com