1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০০ মণ জাটকা জব্দ

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহমেদ
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার সালেহ আহমেদ

ভোলার তেঁতুলিয়া নদী ও ভেদুরিয়া লঞ্চ এবং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এসময় কাউকে আটক করা যায়নি।

রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার সকাল ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোষ্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, দেশের ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ শিকারে গত ০১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে ১৬,০০০ কেজি (৪০০ মণ) জাটকা জব্দ করা হয়।

 

ছবি সংযুক্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com