1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রংপুর মহানগরে ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুর মহানগরের পরশুরাম থানা এলাকা হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ জানুয়ারী রাত ২ টার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানার ৩নং ওয়ার্ডস্থ পান্ডার দিঘি (নিয়ামত) বুড়ির হাট টু রংপুর সড়কের তমা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের কাপড়ের তৈরি কটির মধ্য হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবানান্ধা থানার উত্তর জাওরানী এলাকার আজিজুলের স্ত্রী আছিয়া খাতুন (৬২) ও মৃত আঃ কুদ্দুসের স্ত্রী হামিদাকে (৫৫) গ্রেফতার করে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com