1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরন 

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গরীব ও অসহায়দের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম আজাদ, সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ সাওতুল হেরা মাদ্রাসা, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম বেগম কামরুন্নাহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাহেব আলী মাদ্রাসা, তালিমুল ইসলাম এতিমখানা, আল কাউসার দারুল কোরআন মাদ্রাসা, টেক মানিকপুর মাদ্রাসা, মারকাজুল হুদা মাদ্রাসা, বেলনা হাফিজিয়া মাদ্রাসা, ভাটিরা হাফিজিয়া মাদ্রাসা, সুরাইয়া আক্তার হাফিজিয়া মাদ্রাসা, চুপাইর মমতাজ সাহেরা মাদ্রাসা, দক্ষিণ রাজনগর মাদ্রাসা, মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা, বালীগাঁও ঈদগাঁ বাড়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছয়শত পঞ্চাশ পিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ অসহায় দুস্থদের মাঝে তিনশত পঞ্চাশ পিস মোট এক হাজার পিস কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com