1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা

মোঃ মাসুদ চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা। চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এসময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com