1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্ত: জেলা বৈঠক অনুষ্ঠিত 

শাহাদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

শাহাদুল ইসলাম (বাবু)স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক সুরক্ষা পেশার দাবী, অধিকার এবং গণমাধ্যমের মর্যাদা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিক, পত্রিকার সম্পাদক অনলাইন মিডিয়া সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তি যোদ্ধা অডিটোরিয়াম রুমে অন্ত: জেলা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুক্তি যোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি ও নওগাঁ জেলা প্রেশ ক্লাবের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমডি মাহবুবর রহমান মুরাদ ,কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর উলিউল্লাহ্।

অনুষ্ঠান পরিচালনা করেন, মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হক উত্তাল ও সাংগঠনিক মেহেদী হাসান অন্তর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেল কমিটির সহ সভাপতি অহিদুল হক মিলন, মান্দা উপজেলা শাখার সভাপতি রায়হান হোসেন, মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি গৌতম কুমার, বদলগাছি উপজেলার শাখার আহবায়ক, এমদাদুল হক দুলু।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা।

বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।

১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে নওগাঁ জেলা শাখাকে গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে জেলার আওতাধীন উপজেলা শাখা কমিটি গঠন করতে দায়িত্ব প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com