1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

জামালপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা মবিন খানের স্মরণ সভা অনুষ্ঠিত

মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও জামালপুর ডিগ্রী কলেজ এর সাবেক সভাপতি প্রয়াত হাসান মবিন খানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জামালপুর বিএনপির অফিস সংলগ্ন এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেল বিএনপির সহ-সভাপতি সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বেলাল, কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ মোড়ল, প্রয়াত মবিনের বড় ভাই তোসাদ্দেক খান কিরণ, জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল, জামালপুর কলেজের সাবেক ভিপি শরীফুল হক শরীফ, সাবেক জিএস মাসুদ বাগমার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হোসেন ফকির, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল বেপারী, যুবদল নেতা মো.সামির ফকির ও মো.মিলন ফকির প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর ইউনিয়ন ছাত্রদলে সাধারন সম্পাদক মাহমুদুল হাসান। স্মরণসভার পর আলিরটেক জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন সাবেক রাষ্ট্র প্রধান শহিদ জিয়াউর রহমান, আরাফাত রহমান এবং বিএনপির সভাপতি বেগম খালোদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় এবং মরহুম হাসান মবিন খাঁন এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com