1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

প্রাইভেট কারের ধাক্কায় ওয়াসার পাইপ ফেটে ৯ ঘন্টা পানি সরবরাহ বন্ধ চট্টগ্রামে 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রামে কাপ্তাই রাস্তায় গাড়ির ধাক্কা লেগে  ওয়াসার পাইপ ফেটে যাওয়ার কারনে ৯ ঘণ্টা চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ বন্ধ রাখা হয়  এতে সাময়িক অসুবিধা হয় গ্রাহকদের। শনিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে চট্টগ্রাম টু কাপ্তাই সড়কের বুড়িশ্চর ইউনিয়নের

নজুমিয়াহাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগারের ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বন্দর নগরীতে পানি সরবরাহ করে থাকে।ওয়াসার পাইপলাইনটি ফেটে তৈরি হয় বড় ফোয়ারা। এতে আশপাশের মার্কেটের দোকান ও সড়ক তলিয়ে যায়।

পানির কারণে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয় এবং তৈরি হয় তীব্র যানজটের।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, সকালের দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়।

ব্রেক ফেইল হওয়ার কারণে সরবরাহ লাইনে ফাটল দেখা দেয় বলে জানা গেছে। পাইপলাইনটি মেরামত করা হয়েছে এবং বিকেল ৩টায় নগরে পুনরায় পানি সরবরাহ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com