1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে।

রংপুর রাইডার্স দল ঘুরলো নিজেদের রংপুর

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুর রাইডার্স দল আসার কথা জানার কারণে সকাল থেকেই রংপুর স্টেডিয়ামে মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে দুপুর গড়াতেই স্টেডিয়ামসহ আশপাশ জনসমুদ্রের রূপ নেয়। রংপুরবাসী লাখো মানুষ বরণ করে নেয় রংপুর রাইডার্স দলকে।

সোমবার (২০ জানুয়ারী) দুপুরে হেলিকপ্টারে রংপুরে নামে রাইডাররা। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জেতা দল শুরুতে জার্সি দেয় ভক্তদের। হাজারখানেক জার্সি তারা উপহার দেয় মানুষদের। রংপুরবাসীও সাদরে গ্রহণ করে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের।

মাঠে প্রবেশের পর মঞ্চে আসে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। মঞ্চে এসে মানুষের ভালোবাসায় মুগ্ধ সব ক্রিকেটার। একে একে দর্শকদের ধন্যবাদ দেন সব ক্রিকেটার ও কোচরা।

জানতে চাইলে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। দোয়া করবেন যেনো বিপিএল ট্রফিটাও নিয়ে আসতে পারি।

টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, ‘বসুন্ধরা গ্রুপ এদেশের ক্রিকেটকে বদলে দিচ্ছে। রংপুর রাইডার্স এই মাঠে এসে বিপিএলের অনুশীলন করবে, ম্যাচও খেলবে সুযোগ থাকলে। আমরা ট্রফি নিয়ে আবার রংপুরে আসব ইনশাআল্লাহ।’

হেড কোচ মিকি আর্থার জানান, ‘আসসালামু আলাইকুম।

যদিও আমি অনেক বেশি বাংলা জানি না। তবে আপনাদের ভালোবাসায় আমি অবাক।’

এদিকে দর্শকদের জন্য রাখা হয় বিপিএল ট্রফিও। মাঠে ছিল বিপিএল ২০২৫ এর মাসকটা ‘ডানা ৩৬’ও। রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের জন্য রাখা হয় বিশেষ কনসার্টও।

এই বিপিএলে শুরুর আট ম্যাচের সবকটায় জিতে পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে এই রংপুর রাইডার্সই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com