1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

মানুষ মানুষের জন্য স্লোগানকে ধারণ করে নিত্য সেবা প্রদান করে যাচ্ছেন জনকল্যাণ মূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন

মোহাম্মদ ফরিদ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ ফরিদ

ফাউন্ডেশনের পক্ষ হতে উত্তর কাট্টলিস্থ কর্ণেল স্কয়ার কনভেনশন হলে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুসম্পন্ন হয়। সংস্থার চেয়ারম্যান ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের এসভিপি হাফেজ মোহাম্মদ ছালামত উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সফল সভাপতি বিশিষ্ট সমাজসেবক,শিল্পপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল জেনারেল জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মঈনুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, সংস্থার আজীবন সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন,আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইলিয়াস খান ইমু, আজীবন সদস্য আল হাসনাইন মিশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও অনলাইন তালাশ এ ভাইস চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন সানজারী আল মাইজভান্ডারী, (হালিশহর) হযরত বশির শহ হুজুর এর আওলাদ ,আজীবন সদস্য ও শাহরাস্তি সমিতি চট্টগ্রামের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম পাটোয়ারী ,মঈজুদ্দিন আল ফারুকী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মইনুদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ। এতে প্রায় ৫০০ পরিবারের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়। অতিথি বৃন্দ নিষ্ঠার এহেন সামাজিক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতে নিষ্ঠার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com