1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসন, রংপুর’র যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিষ্টি পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় রংপুর মহানগরীর আর কে রোডে অবস্থিত মেসার্স ঠিকানা রেস্তোরাঁকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজী। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।

বিএসটিআই বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com