1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

কর্ণফুলী নদীর তীরে চাঁন্দগাও থানাধীন হামিদচরে দৃশ্যমান হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটির দৃষ্টিনন্দন ক্যাম্পাস!

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি। চট্টগ্রামের চাঁন্দগাও থানাধীন হামিদচরে কর্ণফুলী নদীর তীরে ১০৬ দশমিক ৬৬ একর জমিতে মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাস।

এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ১৯টি ভবনের মধ্যে ১৭টির নির্মাণকাজ চলমান রয়েছে। অন্য দু’টি টেন্ডারের অপেক্ষায়।

টেন্ডার হওয়া ১৭টি কাজের মধ্যে রয়েছে দুই একাডেমিক ভবন (৬ তলা), গ্রীন বাউন্ডারী ওয়াল (২২৯৩.৫ মি.), শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরী (১০ তলা), রেস্ট হাউজ (৪ তলা), রাস্তা মেকাডাম ৩ হাজার ৭০০ মিটার, ছাত্রী হল (৬ তলা), স্টাফ ডরমিটরী (৬ তলা), শিক্ষক-কর্মকর্তাদের বাসভবন (১০ তলা), যানবাহন শেড (৩ তলা), ৫ টিসিকিউরিটি চেকপোস্ট, স্টাফ কোয়ার্টার (১২ তলা), মসজিদ (৩ তলা), এক্সটার্নাল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (পিডিবি থেকে সংযোগ গ্রহণ), উপাচার্যের বাসভবন (৩ তলা), ৩টি পাওয়ার স্টেশন ভবন, প্রশাসনিক ভবন (৬ তলা) ও ওয়াসা থেকে সংযোগ গ্রহণ। এছাড়া ৬ তলা বিশিষ্ট একটি ছাত্র হলসহ অন্যান্য কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।

ছাত্রী হল: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের ৬ তলা বিশিষ্ট ছাত্র হলে ৫২০ জন ও ৬ তলা বিশিষ্ট ছাত্রী হলে ৩৬০ জন শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে। হলগুলোতে বিভিন্ন আধুনিক সুবিধা থাকবে।

মসজিদ: প্রথম পর্যায়ে ধর্মীয় উপাসনালয় হিসেবে একটি তিন তলা মসজিদ নির্মিত হচ্ছে। প্রায় ৪ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এ মসজিদে নারী-পুরুষ উভয়ের জন্যই থাকবে নামাজ আদায়ের সুব্যবস্থা।

রেস্ট হাউজ: স্থায়ী ক্যাম্পাসে দেশি-বিদেশি গণ্যমান্য অতিথি ও অন্যান্যদের বসবাসের জন্য নির্মিত হচ্ছে ৪ তলা বিশিষ্ট একটি রেস্ট হাউজ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, বর্তমানে স্থায়ী ক্যাম্পাসের ১৭টি কাজ দুই শিফটে চলমান রয়েছে। দিন-রাত সব সময় কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন বিল্ডিংয়ের ভৌত অবস্থা দৃশ্যমান হয়েছে। যাচাই-বাছাই করে সবগুলো কাজ পরীক্ষিত ঠিকাদারদের দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত আমরা স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরিত হতে পারব।

উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি মিরপুরে দু’টি ভাড়া ভবনে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। পর্যাপ্ত ক্লাসরুম ও অন্যান্য সুবিধা না থাকায় দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়েছন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com