1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর তত্বাবধানে তুমলিয়া ইউনিয়নের গরীব, অসহায় শীতার্ত পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছেদ বাচ্চু, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রধান প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, জাসাস এর আহবায়ক মো. নুরুল ইসলাম, যুবদলের আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান সহ তুমলিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com