1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

লেবুর বাগানে সখিপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

টাঙ্গাইলের সখিপুরে আব্দুস সালাম(৪৮) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার(২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায় স্বজনরা।

খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না।

কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com