1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

অভিযানেফেনসিডিল ও গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল ও ২৩ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৩/০১/২০২৫ তারিখ আনুমানিক ১৬.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারি ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পূর্ব ইচলী গ্রামে এসকে বাজারে মেহেদী ট্রেডিং এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি সিএনজি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১৯৯ বোতল ফেন্সিডিল এবং সিএনজি জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ রিন্টু (৩৫), পিতা- মোঃ সামছুল হক, মাতা- মোসাঃ রেহেনা বেগম, সাং-পূর্ব সিন্দুর্না, ডাকঘরঃ সিন্দুর্না, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।

এবং ২৪/০১/২০২৫ তারিখ আনুমানিক রাত ০০.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডের এরশাদনগর গ্রামস্থ মেসার্স বিপ্লব ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর হইতে লালমনিরহাট গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২৩ কেজি গাঁজা ও ট্রাক জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। ড্রাইভার মোঃ মানিক মিয়া (৪০), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-কাচনা সোনালীপাড়া, ৯নং ওয়ার্ড, থানা-হারাগাছ, রংপুর মহানগরী, ২। হেলপার মোঃ তোফাজ্জল হোসেন (২৭), পিতা-আয়নাল হক, সাং-পাঞ্জারভাঙ্গা, থানা-কাউনিয়া, জেলা-রংপুরদ্বয়’কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com