1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দু’টি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ (৩২) নামে দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর ফলে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখমণ্ডল জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আহত আলি হোসেন হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে এবং মুখমণ্ডলে আঘাত পাওয়া আরিফ উল্লাহ হচ্ছেন লেমুতলী নামক এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে একটি এবং ১০টার দিকে একটি স্থলমাইন বিস্ফোরণের খবর শুনেছি। সকাল ৬টার দিকে যে মাইন বিস্ফোরণ হয়েছে, তাতে একজন আহত হন। তবে সকাল ১০টার দিকে মাইন বিস্ফোরণে কেউ আহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আজ সকাল ৬টার দিকে একটি এবং ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দু’জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com