1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে ইয়াং ষ্টার চ্যাম্পিয়ন

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সোমবাজার ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে সোমবাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আটটি দল নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। ইয়াং ষ্টার ক্লাব বনাম আর.এস কিং একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সিরাজ উদ্দিনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো.মাসুদ রানা। খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.নাজমুল হাই মামুন। খেলাটি পরিচালনায় ছিলেন শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মেদ আরমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com