1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

বান্দরবানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেফতার

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

বান্দরবানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ইফসা এনজিও কর্মী জাহেদ হাসান তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জাহেদ হাসান বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে মাঠে নামে পুলিশ। চকরিয়া, লোহাগাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলো— মো. খায়রুল আমিন প্র. গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো. সালাউদ্দিন (২৫), মো. দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com