1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজশাহী জেলার তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ২

মোঃ নাসির উদ্দিন রাজশাহী 
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁচপির এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এ সময় একটি খড়বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজনের মৃত্যু হয়। আর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com