1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

লাল পতাকা দেখে থামল ট্রেন, রক্ষা পেল ১২০০ যাত্রীর প্রাণ: গাজীপুরে হঠাৎ বেঁকে গেছে রেললাইন

তাহমিদ খান
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

তাহমিদ খান

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় হঠাৎ রেললাইন বেঁকে যাওয়া ও লাল পতাকা দেখে চালক ট্রেন থামিয়ে দেয়ায় ১২শ যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস নামে ওই ট্রেনে ১২শ যাত্রী‌ ছিল। গাজীপুর মহানগরীর ধীরশ্রম এলাকায় রেললাইন বাকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী ট্রেনটি থামালে দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। রবিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার মাত্র আধা ঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেল লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তা কর্মীরা বিষয়টি দেখতে পান। তাঁরা বেঁকে যাওয়া রেল লাইনের পাশে লাল পতাকা টানিয়ে দেন। তাঁরা উভয় পাশের স্টেশনকে বিষয়টি জানায়।কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি এই বার্তা পায়নি। দ্রুতগামী ট্রেন ১২ শ যাত্রী নিয়ে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছু দূর এগিয়ে রেল লাইনের ওপর লাল পতাকা দেখতে পায়। বিপদ চিহ্ন দেখে ট্রেনের লোকোমাস্টার সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। ঢাকা-চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ঘটনা জানা যায়।’

এক প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, ‘কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে গেল তা বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।’

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী এ বিষয়ে বলেন, ‘ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে। এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com