1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রুমা সেনা অভিযানে কেএনএফের ২ সদস্য আটক

মোঃমোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান

বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই সদস্যকে সেনা অভিযানে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)।

আজ সোমবার (২৭ জানুয়ারী) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম ও ফিলিপ খিয়াং নামের কেএনএফ সন্ত্রাসীকে আটক করে।

আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে।

বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী গত দেড় বছর ধরে অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলে আসা কেএনএফ সংঘাতের কারনে পালিয়ে যায় বম সম্প্রদায়ের অনেকে। গত ২২ জানুয়ারি সেনা সহায়তায় দীর্ঘ দশ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা সীমান্তের রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বম পাড়ার ১০টি পরিবারের ২৬ জন সদস্য নিজ বাড়িতে ফিরে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com