1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

র‌্যাব এর যৌথ অভিযানে অপহরণ মামলার আসামী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

র‌্যাব এর যৌথ অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ মোরছালিন গ্রেফতার হয়েছে।

গত ২৮/১২/২০২৪ ইং তারিখ সকালে আসামী মোঃ মোরছালিন (১৯) ও তার সহযোগীসহ ভিকটিমকে জলঢাকা পৌরসভাধীন দক্ষিন বগুলাগাড়ী এলাকা তার বসতবাড়ী হইতে ১০০ গজ দূরে পাঁকা রাস্তার উপর থেকে কৌশলে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বিষয়টি জানতে পেয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীগনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীগনকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় ইং ২৬ জানুয়ারী ২০২৫ তারিখ ১৭১০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন বারুই ভিকুরা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মোরছালিন (১৯), পিতা-মোঃ মোখলেছার রহমান, সাং-আমরুলবাড়ী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com