1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

হযরত বদর শাহ (রহ:) এর আস্তানা শরীফের ৪২ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

মোঃ আবদুল কাদের চট্টগ্রাম।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ আবদুল কাদের চট্টগ্রাম।

আজ (২৭ শে জানুয়ারি) রোজ সোমবার হাটহাজারী উপজেলাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী, নন্দীরহাট, দক্ষিণ পাড়া, ফতেয়াবাদ ১ নং ওয়ার্ডের এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে হযরত বদর শাহ (রহ:) এর আস্তানা শরিফের ৪২ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।উক্ত বার্ষিক ওরশ শরীফে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ও দানবীর নাঈম উদ্দিন সওদাগর।উক্ত ওরশ শরীফে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরু সওদাগর।

উক্ত বার্ষিক ওরশ শরীফে সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসহাক ইমন।

উক্ত ওরশ সভায় সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ মাহবুব আলম, মোঃ নুর মিয়া, মোহাম্মদ আবুল হাশেম, মোঃ মঞ্জু মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোঃ নাঈম উদ্দিন সওদাগর বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর যাবত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগ হযরত বদর শাহ (রহ:) এর আস্তানা শরীফে ওরশ মোবারক করে আসছি। এখানে বড় পরিসরে আগত মেহমানদের জন্য খাবারের আয়োজন করা হয়।

আপনারা জেনে আনন্দিত হবেন, এখানে খাবার গ্রহণ করতে কোন টাকা-পয়সা বা টিকেটের প্রয়োজন হয় না। সকল আগত মেহমান খাবার গ্রহণ করতে পারে।

তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও ২টি মহিষ, ১টি গরু এবং ২টি ছাগল জবাই করেছি।

আপনারা জেনে আরো আনন্দিত হবেন, আজকে রাতে ৫ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে এবং আগামীকাল সকালে ৭ হাজার মানুষের খাবারের আয়োজন করা হবে। ইনশাআল্লাহ

তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন,আমরা যেন আগামী বছরে হযরত বদর শাহ (রহ:) এর ওরশ মোবারক আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।

উক্ত বার্ষিক ওরশ শরিফে সেক্রেটারির বক্তব্যে মোহাম্মদ ইসহাক ইমন বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর যাবত এই ওরশ মোবারক পালন করে আসছি।

তিনি আরো বলেন, আমাদের বার্ষিক ওরশ মোবারক মূলত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আমি ধন্যবাদ জানায়, এলাকাবাসী এবং প্রবাসীদের যারা টাকা-পয়সা, মেধা এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com