1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে আছে কাভার্ডভ্যান

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

আজ বৃহস্পতিবার দুপুরে লামা পার্শ্ববর্তী এলাকায় কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে আছে কাভার্ডভ্যান। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায়ছবি: তৃতীয় মাত্রা

কক্সবাজার চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান মাছের ঘেরে পড়ে আছে। ভেতরে আটকা পড়েছেন চালক হরমত আলী (৩৫)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরইতলীর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল ৪টায়র দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাছের ঘেরে পড়ে থাকা কাভার্ড ভ্যানের ভেতর থেকে চালককে উদ্ধারের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা।

চালক হরমত আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর সহকারী দিলহাজ উদ্দিন (২৩)। তাঁর বাড়ি ভোলা
সরেজমিন দেখা যায়, কাভার্ড ভ্যানটি সড়কের পূর্ব পাশে মাছের ঘেরে পড়ে আছে। গাড়ির অর্ধেক অংশ পানিতে ডুবে আছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার (গাড়ি টানার ক্রেন) লাগিয়ে গাড়িটি টেনে তোলার চেষ্টা করছেন। তবে গাড়িটি উল্টে যাওয়ায় ভেতর থেকে চালক হরমত আলীকে বের করতে সমস্যা হচ্ছে বলে জানান উদ্ধারকারী ব্যক্তিরা।

আহত সহকারী দিলহাজ উদ্দিন বলেন, মহাসড়কে হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী চলন্ত একটি গাড়ির চাকা ফেটে যায়। ওই গাড়ি থেকে বাঁচতে চালক হরমত আলী কাভার্ড ভ্যানটি দ্রুত সড়কের বাঁ পাশে নিয়ে যান। তখন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি মাছের ঘেরে পড়ে উল্টে যায়। এতে তাঁরা দুজন ভেতরে চাপা পড়েন। তিনি কোনোমতে বের হতে পারলেও চালক পারেননি।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আরেফিন বলেন, ‘কাভার্ড ভ্যানটির অর্ধেক অংশ এখনো পানির নিচে। চালক হরমত আলী সেখানেই আটকে পড়েছেন। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। ধারণা করছি, চালক মারা গেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com