1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বান্দরবানে মাদক, বাল্যবিবাহ ও মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ ও মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় তারুণ্যের উৎসব উপলক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ ও মানবপাচারের বিরুদ্ধে র‍্যালি এবং আলোচনা সভায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান।

এছাড়া আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম উপজেলা শাখার সি. যুগ্ম আহ্বায়ক জুল ফিকার আলী ভুট্টো, বাংলাদেশ জামায়াত ইসলামী আলীকদম উপজেলা সভাপতি মাশুক এলাহি, আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি’র প্রতিনিধি এসআই শাহাদাৎ হোসেন, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম, নয়াপাড়া ইউপি মেম্বার আনোয়ার ইসলাম মনু, ইউপি সদস্য বশির আহমদসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অত্র উপজেলাকে মাদক মুক্ত ও মানবপাচার মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ইয়াবা মাদক দ্রব্য বিক্রি করেন এবং অবৈধভাবে মানবপাচার কাজে জড়িত আছেন তাদেরকে সামাজিক, অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে। যারা মাদক ও মানবপাচার কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ইউএনও। ইয়াবা, মদ, মানবপাচার করছে তাদের বিরুদ্ধে আলীকদম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন বক্তারা। এরপর নয়াপাড়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মদক ও মানবপাচারের বিরুদ্ধে যুব সমাজ ও তরুণদেরকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com